রবিবার, ৯ আগস্ট ২০২৬

আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, যুবকের ৭ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর চকবাজার আঁচল ছাত্রী নিবাসের এক ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করার দায়ে শচিন বড়ুয়া নামে এক যুবককে সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২০ নভেম্বর ) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত শচিন বড়ুয়া রাউজান উপজেলার পাহাড়তলীর মহামুনি এলাকার রতন কান্তি বড়ুয়ার ছেলে।

জানা যায়, আসামি শচিন বড়ুয়া কিশোরীর আপত্তিকর ছবি সংগ্রহ করে। সেই আপত্তিকর ছবি শচিন তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই কিশোরীর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। এরপরই ওই কিশোরীর কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ।

তিনি বলেন, অভিযুক্ত শচিন বড়ুয়াকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ (২) ধারায় পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকা অর্থদণ্ড। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া একই মামলায় ৮ (৩) ধারায় একই আসামিকে এই মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ফৌজদারি কার্যবিধির ৫৪৫ ধারায় অর্থদণ্ড ক্ষতিপূরণ হিসেবে মামলার বাদী প্রাপ্ত হবে বলে নির্দেশ দিয়েছেন আদালত।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোবিন্দ নারায়ন রায় জানান, ২০২০ সালের ৫ মার্চ শচিন বড়ুয়ার নামে চকবাজার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মামলাটি করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...