বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের বিকল্প নেই: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

ক্ষমতা পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনে আর কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আজ শনিবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মনে বড় জ্বালা, নিজের টাকায় শেখ হাসিনার পদ্মাসেতু করেছেন, চ্যানেল করেছেন, মেট্রোরেল করেছেন, এক দিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন। দিনের আলোতে বিএনপি তাই অন্ধকার দেখে।

এসময় বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুরে এসে দেখেন মানুষের ঢল কাকে বলে! সিলেটে মানুষের ঢল নাই। এখানে বঙ্গোপসাগরের তরঙ্গ জেগেছে। দেখুন, সিলেটের পাঁচ জেলায় আর এখানে মহানগরে।

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা খোয়াব দেখেন ক্ষমতা পরিবর্তনের। ক্ষমতা পরিবর্তন চাইলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। নির্বাচনের বিকল্প পথ নাই। ডিসেম্বরে খেলা হবে, আন্দোলনে খেলা হবে। একটা মিছিলই করতে পারেন না।

এসময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রস্তুত হয়ে যান, ভোট চুরি, দুর্নীতি ও হাওয়া ভবনের বিরুদ্ধে। খেলা হবে, আপনারা প্রস্তুত থাকুন।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, অর্থনীতি, স্বাস্থ্য, আইসিটিসহ সব খাতে ঈর্ষনীয় উন্নয়ন হয়েছে। ১৪ বছরে দেশে খাদ্য উৎপাদন বেড়েছে। গত ১৪ বছরে এক কোটি টন খাদ্য উৎপাদন বেড়েছে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবাহান গোলাপ এমপি বলেছেন, উন্নয়নে অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে। ততবার সাধারণ মানুষের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন হয়েছে।

গাজীপুর মহানগরের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর জাহিদ আহসান রাসেল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, সদস্য শাহাবুদ্দিন ফরাজী, সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, ইকবাল হোসেন সবুজ এমপি, রুমানা আলী টুসী, আতাউল্লাহ মন্ডলসহ শহর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে দুপুর ২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মেহের আফরোজ চুমকিসহ সিনিয়র নেতারা সম্মেলনের উদ্বোধন করেন। সোয়া ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বেলা ৩টার দিকে মঞ্চে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উপলক্ষে সকাল থেকে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থল ভাওয়াল রাজবাড়ী মাঠে আসতে শুরু করেন।

রঙ বেরঙের প্লাকার্ড, টুপি নিয়ে বাদ্যের তালে নেচে গেয়ে নিজ নিজ নেতার পক্ষে শ্লোগান দিয়ে মাঠে আসেন তারা। দুপুর ১২টার আগেই পুরো মাঠ নেতাকর্মীদের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

সম্মেলন শেষে বর্তমান কমিটির সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লা খানকে ফের সভাপতি ও আতাউল্লাহ মন্ডলকে সাধারণ সম্পাদক করে নতুন মহানগর কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...