মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নিজস্ব উদ্যোগে তৈরি রকেট উৎক্ষেপণ করলো ভারত

নিজস্ব উদ্যোগে তৈরি করা প্রথম রকেট বিক্রম-এস মহাকাশে উৎক্ষেপণ করেছে ভারত। শুক্রবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা গেছে বলে দাবি করেছেন উৎক্ষেপণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।

স্কাইরুট অ্যারোস্পেস নামে বেসরকারি সংস্থা তৈরি রকেটটিতে তিনটি স্যাটেলাইট মহাকাশে হয়েছে। ৬ মিটার দীর্ঘ বিক্রম-এস রকেটটি ভারতের মহাকাশ বিজ্ঞানের জনক বিক্রম সারাভাইয়ের নামে নামকরণ করা হয়েছে।

আর উৎক্ষেপণ মিশনের নাম দেয়া হয়েছে ‘প্রারম্ভ’। এর অর্থ হল সূচনা। প্রথমবার বেসরকারি উদ্যোগে মহাকাশ অভিযানের সূচনা, তাই এমন নাম।

বিক্রম-এসের তিনটি পেলোড স্যাটেলাইট তৈরি করেছে অন্ধ্রপ্রদেশের এন স্পেস টেক ইন্ডিয়া, চেন্নাইয়ের স্পেস কিডস ও আর্মেনিয়ান বাজুম-কিউ স্পেস রিসার্চ ল্যাব। স্কাইরুট এর আগে ঘোষণা করেছিল, তিনটি পেলোডসহ বিক্রম-এস রকেটটি মঙ্গলবার (১৫ নভেম্বর) উৎক্ষেপণ করা হবে। তবে সেটা চারদিনের জন্য পিছিয়ে দেয়া হয়।

মাত্র চার বছর আগে কোম্পানি হিসেবে যাত্রা শুরু করা স্কাইরুট অ্যারোস্পেস তৈরি করলেও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) ও ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের (ইনস্পেস) কারিগরি সহযোগিতায় রকেটটি মহাকাশে উৎক্ষেপণ করা হলো।

রকেট উৎক্ষেপণের পর স্কাইরুট অ্যারোস্পেসের সহ-প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দন বলেন, ‘ভারতের প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণের মাধ্যমে আমরা আজ ইতিহাস সৃষ্টি করেছি। এটা নতুন ভারতের প্রতীক এবং বিরাট এক ভবিষ্যতের সূচনা।’

বেসরকারি উদ্যোগে প্রথম রকেট উৎক্ষেপণের ঘটনায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি বলেছেন, ‘অভিনন্দন ভারত! এটা নতুন ভোরের শুরু।’ রকেটটি উৎক্ষেপণকালে শ্রীহরিকোটায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি এ ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।

‘বিক্রম’ সিরিজে তিনটি রকেট রয়েছে। বিক্রম ১, বিক্রম ২ ও বিক্রম ৩। বিক্রম ১ পৃথিবীর নিম্ন কক্ষে (৫০০ কিলোমিটার) ৪৮০ কিলোগ্রাম অবধি পেলোড নিয়ে যেতে পারবে। বিক্রম ২ লো আর্থ অরবিটের ৫০০ কিলোমিটার অবধি ৫৯৫ কিলোগ্রাম পেলোড বয়ে নিয়ে যেতে পারবে।

আর বিক্রম ৩ একই অরবিটে ৮১৫ কিলোগ্রাম অবধি পেলোড বহন করতে পারবে। এই রকেটগুলি মহাকাশ ও আর্থ ইমেজিং থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট, জিপিএস এবং আইওটি-র মতো যোগাযোগ পরিষেবাগুলিকে উন্নত করতে সাহায্য করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...