মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হালদায় বিষ প্রয়োগে মাছ ধরার সময় আটক ১

১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

গিয়াস উদ্দিন

হালদা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় এক ব্যক্তিকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আনুমানিক রাত ২ টার দিকে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নে নবনির্মিত হালদা রিসোর্স সেন্টারের নিকটবর্তী গছালি খালের পশ্চিম পার্শ্বে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় স্থানীয় আবুল কালাম ও ওসমান নামে দুই ব্যক্তি অভিযুক্ত আলমগীরকে আটক করে।

মোঃ আলমগীর উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন ১ নং ওয়ার্ড এর বাসিন্দা আব্দুল মোনাফের ছেলে।

অন্যদিকে, তড়িঘড়ি করে দুই মাছ শিকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইস্কান্দার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আলমগীরকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার সত্যতা খুঁজে পান। এ সময় তার কাছে বিষ দিয়ে শিকার করা বেশকিছু চিংড়ি পাওয়া যায় এবং তা জব্দ করা হয়।

ঘটনাস্থল গড়দুয়ারা ইউনিয়নে উক্ত পরিষদের চেয়ারম্যান সারোয়ার মোর্শেদ তালুকদার ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং সাজা পরোয়ানামূলে জেল হাজতে প্রেরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...