রবিবার, ৯ আগস্ট ২০২৬

কেপিএম-এর মূল্যবান রোলার চুরির সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) এর চিপিং এন্ড হ্যান্ডলিং প্লান্টের লক্ষাধিক টাকার রোলার চুরি হওয়ার ৭ দিন হলেও এখনোও উদ্ধার করা যায়নি সেই মূল্যবান যন্ত্রাংশ।

গত শুক্রবার (১১নভেম্বর) কেপিএম মিলের আওতাধীন ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর শিল্প এলাকা সংলগ্ন চিপিং এন্ড হ্যান্ডলিং প্লান্ট হতে ৫টি মূল্যবান রোলার চুরি করে নিয়ে যায় চোরের দল। ধারণা করা হচ্ছে এক একটি রোলারের ওজন প্রায় ৮০ কেজির মতো।

দীর্ঘ কয়েক বছর যাবৎ কাপ্তাই চিপিং এন্ড হ্যান্ডলিং প্লান্ট বন্ধ থাকার ফলে নিরাপত্তা ও লোকবলের সংকটের ফলে একাধিকবার এই প্ল্যান্ট হতে মূল্যবান যন্ত্রাংশ চুরি হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।

কেপিএমের সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক অভিযোগ করে বলেন, চিপিং এন্ড হ্যান্ডলিং প্লান্ট ইনচার্জ সালেহীন চৌধুরীর দায়িত্ব অবহেলার কারণে এ চুরি সংগঠিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে, কাপ্তাই চিপিং এন্ড হ্যান্ডলিং প্লান্ট ইনচার্জ সালেহীন চৌধুরী চুরি যাওয়া ৫টি রোলালের ঘটনা সত্যতা স্বীকার করেন।

তিনি জানান, চুরি যাওয়া এক একটি রোলারের ওজন ৭০/৮০কেজি হবে। গত বছরও অত্র প্লান্ট হতে ৬টি গ্যাস সিলিন্ডার চুরি হয়ে গেছে বলে তিনি জানান। প্ল্যান্টটি বন্ধ হওয়ায় জনবল নিরাপত্তা সংকটে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান ।

বৃহস্পতিবার (১৭নভেম্বর) কেপিএম জিএম (অপারেশন) মইদুল ইসলাম জানান, যারা নিরাপত্তার দায়িত্ব কর্মরত ছিল তাদের অবহেলার কারণে এ চুরির ঘটনা ঘটেছে। তদন্ত পূর্বক দোষী সাব্যস্ত হলে ইনচার্জসহ নিরাপত্তাকর্মীর বেতন হতে চুরি যাওয়া মালামালের মূল্য কর্তন করা হবে।

যোগাযোগ করা হলে কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন জানান, এ বিষয়ে কেপিএম এর প্রশাসন হতে কেউ অভিযোগ করেন নাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...