রবিবার, ৯ আগস্ট ২০২৬

বেতন না দিয়ে পোশাক কারখানা বন্ধ, বাকলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

পাঁচ মাস ধরে শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ায় চট্টগ্রামের বাকলিয়ায় একটি পোশাক কারখানার ছয় শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরের শাহ আমানত সেতু এলাকার মেরিন ড্রাইভ সড়ক ও নতুন চাক্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাকলিয়া নতুন ব্রিজ এলাকায় দীপস অ্যাপারেলসের দুটি কারখানা রয়েছে। সেখানে প্রায় ৬শ শ্রমিক কাজ করেন। কিন্তু হঠাৎ কারখানা দুটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে প্রতিষ্ঠানটিতে শ্রমিকদের ৫ মাসের বেতন বকেয়া পড়ে। হঠাৎ কারখানা বন্ধের খবর জানাজানি হলে শাহ আমানত সেতু এলাকার মেরিনার সড়ক ও নতুন চাক্তাই সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

চট্টগ্রাম শিল্প পুলিশের এএসপি মো. সেলিম নেওয়াজ বলেন, দীপস অ্যাপারেলস নামের কারখানাটিতে বর্তমানে কোনো অর্ডার নেই বলে জানালেন কারখানা মালিক পক্ষের লোকজন। যে কারণে তারা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। আমরাও সমস্যাটি সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...