রবিবার, ৯ আগস্ট ২০২৬

শব্দ দূষণ: হাটহাজারীতে ৮৮টি হাইড্রোলিক হর্ন জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে বিভিন্ন গাড়ি থেকে ৮৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৫টি মামলায় সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাটহাজারীর নন্দীর হাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম।

এদিকে, একই অভিযানে হাটহাজারী বাজার এলাকায় সাড়ে পাঁচশো কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এতে তিন মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম বলেন, শব্দদূষণ বন্ধে এবং সচেতনতা বাড়াতে পরিবেশ অধিদপ্তর আন্তরিক। এর অংশ হিসেবে বুধবার দুপুরে আমরা হাটহাজারীতে অভিযান চালিয়ে বিভিন্ন বাস-ট্রাক থেকে ৮৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছি। কয়েকটি গাড়িকে জরিমানাও করেছি।

তিনি বলেন, অনেক গাড়িতে শব্দদূষণ বন্ধে সচেতনতামূলক লিফলেট সাঁটানো হয়েছে। তাছাড়া অবৈধ পলিথিন বন্ধেও পৃথক অভিযান চালানো হয়েছে। পরিবেশ রক্ষায় অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর গবেষণাগার কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সহকারী পরিচালক নুর হাসান সজীব, জুনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, সহকারী বায়োকেমিস্ট কামাল হোসেন অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...