মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হত্যা মামলার তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে আব্দুর রহমান হত্যা মামলার তিন আসামিকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে দশ হাজার টাকা জরিমানাও প্রদান করা হয়।  

সোমবার (১৪নভেম্বর) বেলা ১টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইঁয়া এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ নুরুল কবির প্রকাশ নুরাইয়া,গেয়াইস্যা,ফয়েজ্জা।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ইকবাল করিম মামলার বরাতে জানান , গত ১১ মে ১৯৯১ইং তারিখে রাত সাড়ে তিন টায় নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুমস্থ মৃত গোলাম কাদেরের সন্তান ভিকটিম আব্দুর রহমান বিশেষ কাজের কথা বলে বাসা থেকে বের হতে বলে । বিষয়টি পরিবারের সদস্যদের নাজাননোর জন্য নিষেধ করে। পরের দিন ১২মে ১৯৯১ইং সকাল ছয়টায় সময় স্থানীয় লোকজনের কাছে একটি লাশ পড়ে থাকার কথা শুনে ভিকটিম আব্দুর রহমানের ভাই জহির আহাম্মদ ছুটে যায়। ঘটনা স্থলে গিয়ে ঘাড়ে ধারালো অস্ত্র দ্বারা প্রায় সম্পূর্ণ কাটা অবস্থায় তার ভাইয়ের লাশ সনাক্ত করেন।

এর পর নিহতের ভাই বাদী হয়ে দুইজনকে সন্দেহ করে একটি এজাহার দায়ের করলে জি আর মামলা নং- ১৫/১৯৯১ এর সূত্রপাত হয়। উক্ত মামলা রুজু হবার পর মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক অভিযোগপত্র দাখিল করার পর মামলাটি বিচার নিষ্পত্তির জন্য বিজ্ঞ দায়রা জজ আদালতে স্থানান্তরিত হলে দায়রা মামলা নং-১৫/১৯৯৩ এর সূত্রপাত হয়। উক্ত মামলায় সাক্ষ্য গ্রহনের পর উভয় পক্ষের যু্ক্তিতর্ক শুনানী শেষে আজ বিজ্ঞ দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়া উক্ত মামলায় ১) মোঃ নুরুল কবির প্রকাশ নুরাইয়া ২) ফয়েজ্জা পিতা- মজাফ্ফর ও ৩) গেয়াইস্যা পিতা মনু মিয়া দের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাদের প্রত্যেককে পেনাল কোডের ৩০২ ধারায় যাবজ্জীবন বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করে দন্ডাদেশ প্রদান করেন।

আসামীদের দুই জন যথাক্রমে ফয়েজ্যা ও গেয়াইস্যা গত ধার্য্য তারিখে যুক্তিতর্ক শুনানির দিন আাদালতে হাজির হলে আদালত যুক্তিতর্ক শুনানি শেষে আসামী দুইজনের জামিন বাতিল পূর্বক জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আজ তাদের উপস্থিতিতে বিজ্ঞ আদালত এ রায় প্রচার করেন।

অপর আসামী মোঃ নুরুল কবির প্রকাশ নুরাইয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। জানান আদালতের আইন কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...