মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের কোটি টাকার জমি উদ্ধার করলেন ইউএনও

গিয়াস উদ্দিন

হাটহাজারী উপজেলার দক্ষিণ ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর থেকে বেদখলে থাকা প্রায় ১ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন । উদ্ধারকৃত সরকারি জমি দখল বুঝে নেয় বিদ্যালয় কতৃপক্ষ। 

সোমবার উপজেলার দক্ষিণ ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হওয়া ৫ ঘন্ডা জমি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:শাহিদুল আলম ।

বিদ্যালয় সূত্রে জানা যায়,উপজেলাধীন চিকনদন্ডী ইউনিয়নের দক্ষিণ ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বি এস খতিয়ান নং-৩ দাগের ৯৫৪৭ দাগটি ১০০ বছর থেকে স্থানিয়রা দখল করে রাখে। এব্যাপারে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপস্থিত হয়ে দখলকৃত ৫ঘন্ডা জায়গা উদ্ধার করে বিদ্যালয়কে বুঝিয়ে দেন ।

ইউএনও শাহিদুল আলম বলেন, দীর্ঘ ১শত বছর থেকে দক্ষিণ ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিটি স্থানীয়রা দখল করে রাখে।স্থানীয় চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয়দের উপস্থিতিতে ৫ ঘন্ডা সরকারি জমি উদ্ধার করে বিদ্যালয়কে বুঝিয়ে দেওয়া হয়। সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশকারী যেই হউক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...