রবিবার, ৯ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে শারীরিক প্রতিবন্ধী হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে শারীরিক প্রতিবন্ধী হত্যা মামলায় জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (১২ নভেম্বর) রাতে নগরীর লালদীঘির পাড়ের গণশৌচাগারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. আলাউদ্দিন (২৮) ও মো. শাকিল আহমদ (১৯)।

জানা গেছে, ২০২২ সালের ৯ নভেম্বর শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ডোবার পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গলায় কাপড়ের বেল্ট প্যাঁচিয়ে ফাঁস লাগানো এক যুবকের মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। পরে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানার মামলা দায়ের হয়। মামলার পরপরই পিবিআই চট্টগ্রাম মেট্রো ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির শরীরের ডান হাত ছিল না বলে জানতে পারে পিবিআই। তিনি ছিলেন একজন শারীরিক প্রতিবন্ধী। এরপর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নিহত ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিক্সাচালক। সেই তথ্যের ভিত্তিতে পিবিআই এ হত্যাকাণ্ডে জড়িত আসামি মো. আলা উদ্দিন ও মো. শাকিল আহমদকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, শারীরিক প্রতিবন্ধী হত্যা মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...