মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে সুরাঙ্গনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি

জাতীয় শিশু কিশোর সংগঠন “খেলাঘর”র শাখা আসর সুরাঙ্গন খেলাঘর আসরের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

শনিবার ১২ নভেম্বর সীতাকুণ্ড পৌরসদরের নামার বাজারে অবস্থিত চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসরের শতাধিক ভাই-বোন। দিনব্যাপী এ আয়োজনে আরো থাকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি দেবাশিস ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী ও সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুরাইয়া বাঁকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আশিষ সেন, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক সাবেকুন নাহার ঝর্না, সম্পাদক মন্ডলীর সদস্য ও আসরের সহ-সভাপতি পরেশ দাশগুপ্ত, মনিষা ভট্টাচার্য, কাকলী, মেহেদি, অপি প্রমুখ।

আসরের সাধারণ সম্পাদক মুন্নি সেনের সঞ্চালনায় সহ-সভাপতি বিজয় চন্দ্র রায়ের শুভেচ্ছা বক্তব্যে সূচনা হয় আলোচনা সভার।

আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। পুরস্কার হাতে পেয়ে উচ্ছাসিত ভাই-বোনের হাসিমুখে ফেরার মধ্যে দিয়ে সমাপ্ত হয় সম্পূর্ণ আয়োজনের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...