মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চকবাজারে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

নগরীর চকবাজার এলাকা থেকে একটি দোকান থেকে ৮০০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত যুবকের নাম সাইফুল ইসলাম (২৫)। সে আনোয়ারা থানা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

শনিবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে চকবাজারের ‘বালি আর্কেড’ সুপার মার্কেটের তৃতীয় তলার ‘বিসমিল্লাহ’ নামের একটি কাপড়ের দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় দোকানটি সিলগালা করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযানের সময় মার্কেটে আসা ক্রেতাদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। এ সময় উপস্থিত অনেকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটের বাইরে উৎসুক জনতার ভিড় জমে যায়।

আটক বিষয়টি নিশ্চিত করেছেন একই মার্কেটের সিকিউরিটি গার্ড আনিছ মিয়াজি।

আটককৃত সাইফুল ‘বালি আর্কেড’ সুপার মার্কেটের তৃতীয় তলার বিসমিল্লাহ কাপড়ের দোকানের মালিকের ছেলে।

যোগাযোগ করা হলে মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি-দক্ষিণ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জহিরুল ইসলাম বলেন, অভিযান হতে পারে। তবে কয়টি ইয়াবা পেয়েছে তা এখনো বলা যাচ্ছে না। গণনা শেষ হলে বলা হবে।

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, ইয়াবা উদ্ধার ও আটকের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...