রবিবার, ৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে আ.লীগ নেতাদের সড়ক অবরোধ, দেড় ঘন্টা যান চলাচল বন্ধ

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন নেতাকর্মী ও কাউন্সিলররা। এতে প্রায় দেড় ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের আশ্বাসে ও পুলিশের তৎপরতায় অবরোধ তুলে নেন নেতা কর্মীরা।

জানা গেছে, শনিবার (১২ নভেম্বর) জেলার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করা হয়। বিকেল ৩টার দিকে শুরু হয়ে ৫টার দিকে প্রথম অধিবেশন সম্মেলন শেষ হয়। মাগরিবের পর দ্বিতীয় অধিবেশন কাউন্সিল শুরু হয়। কাউন্সিল শুরু হলে কাউন্সিলর তালিকায় ভুয়া ভোটারের অভিযোগ তুলে একপক্ষ। এতে কাউন্সিল স্থগিত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এরপর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে কাউন্সিলরসহ সাধারণ নেতাকর্মীরা। একপর্যায়ে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাওয়ার হাউস হাজিপাড়া এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এতে মুহূর্তের মধ্যেই দূরপাল্লার বাসসহ শত শত যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এই বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন বলেন, মিজানুর রহমান হেলাল নামের এক প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। অভিযোগটি সুরাহা করে পুনরায় কাউন্সিল আয়োজনের কথা জানিয়েছেন জেলা নেতৃবৃন্দ।

ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম বলেন, সম্মেলন ও কাউন্সিল নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সবশেষ বর্ধিত সভায় সবার সম্মতিক্রমে কাউন্সিলর তালিকা অনুমোদিত হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে এক প্রার্থী তালিকা নিয়ে অভিযোগ তুলেন। এতে অন্যান্য প্রার্থী, নেতাকর্মী ও কাউন্সিলররা বিক্ষুব্ধ হয়ে উঠেন।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ নেতাকর্মীদের বুঝিয়ে সাড়ে ৬ টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...