মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাতিসংঘ পার্কে ফেলে দেয়া সেই হতভাগ্য শিশুটি ৩ মাস ১৭ দিন পর মারা গেল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশের জাতিসংঘ পার্কের পাশের সড়কের পাশ থেকে কুড়িয়ে পাওয়া পুঁটলিতে বাঁধা সেই হতভাগ্য শিশুটির ৩ মাস ১৭ দিন পর থেমে গেল জীবনযাত্রা।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলে ‘২৪ জুলাই জাতিসংঘ পার্ক থেকে একটি শিশুটিকে উদ্ধার করা হয়। চমেকে অজ্ঞাতনামায় ওই শিশু হাসপাতালে ভর্তি ছিল। প্রায় সাড়ে ৩ মাস ধরে ওই শিশুর চিকিৎসা চললেও শুক্রবার রাতে মারা যায়।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ‘জন্মগতভাবে শিশুটির মাথা ছোট ছিল। শিশুটিকে উদ্ধারের পর আমরা নিউরো সার্জন বিভাগে রাখি। সেখানে চিকিৎসাধীন ছিল। প্রায় অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরছিল। এই বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে খুব আশাবাদী ছিলাম। তবে গতকাল রাতে শিশুটি মারা যায়।’

জানা যায়, গত ২৪ জুলাই রাত ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানার জাতিসংঘ পার্কের পাশে মো. রাসেল নামে এক যুবকসহ তার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলেন। এসময় রাস্তার পাশে একটি প্রাইভেট কার থেকে কি যেন একটা ছুঁড়ে ফেলা হয়। ময়লা আবর্জনা ভেবে প্রথমে তেমন গুরুত্ব দেয়নি তারা। কিছু সময় পর ওই স্থান থেকে কান্নার শব্দ ভেসে আসে। পরে তারা দৌঁড়ে গিয়ে পুঁটলিতে বাঁধা একটি নবজাতক শিশুকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। এরপর প্রায় দু’মাস শিশুটির দেখাশুনা করেন মো. রাসেল। পরে চমেক দেখভালের দায়িত্ব নেয়। তখন থেকে শিশুটি হাসপাতালের দায়িত্বে চিকিৎসাধীন ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...