মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় কিশোরের লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় তাওসীফ (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১১নভেম্বর) রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত- তাওসীফ (১৮) উপজেলার সাহারবিল ইউপির ৭নং ওয়ার্ডের শাহপুর গ্রামের মো.ছাবের আহমেদের ছেলে।

নিহত তাওসীফের মা সাংবাদিকদের জানান, কয়েকদিন ধরে ছেলে ও তার বাবার মধ্যে কথা কাটাকাটি নিয়ে মনোমালিন্য হয়। তাই শুক্রবার সকালে অবাধ্য ছেলে তাওসীফকে হাল্কা মারধর করে ঘর থেকে বের হতে না পারার জন্য রুমে ডুকিয়ে তালাবদ্ধ করে রাখা হয় । এদিন সন্ধ্যায় ছেলের কোন ছাড়া শব্দ না পেয়ে তালা খুলে দেখি সিলিং ফ্যানের সাথে ছেলেটি ঝুলে আছে।

চকরিয়া থানার এসআই মো.কামরুল ইসলাম জানান, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল গিয়ে মাটিতে শুয়ে রাখা অবস্থায় দেখতে পাই। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহত তাওসীফের গলায় কাপড় প্যাঁচানো একটি চিহৃ দেখা গেছে।

তার পরিবার বলছে, ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে, তার নিঃশ্বাস আছে মনে করে তাড়াতাড়ি সিলিং ফ্যান থেকে নামিয়ে রাখি। পরে দেখি ছেলেটি নিথর হয়ে গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, উদ্ধারকৃত তাওসীফের মরদেহটি শনিবার সকালে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানতে পারবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...