মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে স্কুলের শ্রেণী কক্ষে মিললো দেশীয় অস্ত্র

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ড পৌর সদরে অবস্থিত একটি স্কুলের ভেতর থেকে আটটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কথাকলি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সীতাকুণ্ড পৌরসদরের রেলওয়ে ঢেবার পাড়ে অবস্থিত কথাকলি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বিপুল দেশীয় অস্ত্র রয়েছে এমন খবরে এদিন সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্কুলের শেষ দিকের একটি কক্ষের সিলিংয়ের ওপরে লুকিয়ে রাখা অবস্থায় আটটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি দে জানান, ‘স্কুলটির বিভিন্ন স্থানে বেড়া ভাঙা আছে। সে সুযোগে কেউ হয়ত অস্ত্রগুলো রেখে গেছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেন।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, ‘গত ২২ অক্টোবর ১৫ মামলার আসামি আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তার সঙ্গীদের ওপর কঠোর নজরদারি রাখছে পুলিশ। এসব নজরদারি করতে গিয়ে গোপন সূত্রে পুলিশ নিশ্চিত হয় যে ওই বিদ্যালয়ে বেশ কিছু অস্ত্র লুকানো রয়েছে। এই গ্রুপের কাছে আরো অস্ত্র থাকতে পারে। অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...