হাটহাজারী থানা পুলিশ চাঞ্চল্যকর মোহাম্মদ উল্লাহ (৩২) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মোঃ আরমান (২৮), কে আটক করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে।
সে এই ইউনিয়নের ৯নং ওয়াডের চারিয়া ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মৃত ফোরকান আহাম্মদের পুত্র। আটককৃতকে গতকাল শুক্রবার বিজ্ঞ আদালত প্রেরন করা হয়েছে।
জানা যায়, গত বুধবার সকালে পুলিশ হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া পল্লী বিদ্যূতের সাব- স্টেশন সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ উল্লাহ (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। সে চারিয়া ৯নং ওয়াডের ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মৃত মোহাম্মদ শফির পুত্র।
গত সোমবার রাতে একই বাড়ির আটককৃত মোঃ আরমান, মোহাম্মদ উল্ল্যাহকে ঘর থেকে ডেকে নিয়ে গেছে বলে নিহতের ভাই মোঃ শাহিদুল্লাহ গনমাধ্যম জানান।
এরপর (মোহাম্মদ উল্ল্যাহর) আর সে রাতে বাড়ি ফিরে আসেনি। দুই দিন পর তার লাশ উক্ত স্হানে পাওয়া যায়। এই হত্যার ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা রেকর্ড করা হয়। মামলা নং-১২, তারিখ-৯ নভেম্বর, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
থানায় মামলা রেকর্ড হওয়ার পর পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করে। অবশেষে পুলিশ মোহাম্মদ উল্লাহকে ডেকে নেওয়া মামলার এজাহারভুক্ত আসামি সেই মোঃ আরমানকে আটক করে।
