রবিবার, ৯ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ৪ বসতঘরে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় চার বসতঘরে দরজা ভেঙে প্রবেশ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরের দল দুই ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আলদাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

অন্যদিকে, এ ইউনিয়নের ব্যস্ততম রামপুর-ডিসি সড়কের পাশে চুরি হওয়ার ঘটনায় এলাকার জনসাধারণ আতঙ্কে রয়েছেন বলে এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়।

ঘরের মালিকদের সাথে কথা বলে জানা যায়, ঘটনার রাতে চোরের দল প্রথমে আহমদ আলীর ছেলে ওসমান গনির ঘর থেকে নগদ ৭০ হাজার টাকা, আধা ভরি স্বর্ণ, আবদুল গনির ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা, পৌনে ১ ভরি স্বর্ণ, ১টি মোবাইল ফোন, আবদুর রশিদের ঘর থেকে নগদ ১৫ হাজার টাকা, আধা ভরি স্বর্ণ এবং হারুনর রশিদের ঘর থেকে নগদ ২০ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘরগুলোতে কোনো লোকজন না থাকায় চোরেরা নির্বিঘ্নে এসব টাকা ও স্বর্ণসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।

ঘরের মালিক হারুনর রশিদ ও ওসমান গণিসহ অন্যরা জানান, বৃহস্পতিবার রাতে ঘরগুলোর লোকজন পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে বেড়াতে যায়। একই দিন রাতে ঘরে ফিরে দেখেন লোহার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরের দল আলমারির তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় সোনাকানিয়া ইউনিয়নের (ইউ.পি) চেয়ারম্যান জসিম উদ্দীন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় এখনও কোন অভিযোগ বা মামলা করেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...