কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের পানির সঙ্গে অসংখ্য মৃত জেলিফিশ ভেসে আসছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে সৈকতের কলাতলী পয়েন্টে হাজার হাজার মৃত জেলিফিশের দেখা মিলেছে।
সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে হিমছড়ি পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটারের মধ্যে জোয়ারের পানির সঙ্গে অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসে আটকা পড়েছে। মৃত এ জেলিফিশগুলো দেখছেন উৎসুক পর্যটকরা।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, এগুলো এখন মারা যাওয়ার সময় নয়। হয়ত জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা মাছগুলো ফেলে দেওয়ায় মরা মাছ সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে।
