মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শব্দদূষণ রোধে বান্দরবানে মোবাইল কোর্টের অভিযান

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

শব্দদূষণ নিয়ন্ত্রণে স্বমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ই নভেম্বর)  সকালে জেলার পৌরসভার মেঘলা পর্যটন স্পট এলাকায় অভিযান পরিচালনা কালে অতিমাত্রায় শব্দদূষণে হাইড্রোলিক হর্ন ব্যবহারের  দায়ে ৬ টি গাড়িকে ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা সহ ব্যবহৃত হর্ণ জব্দ করা হয়েছে।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহ নেওয়াজ মেহেদী,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহীদ রাতুল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবদুছ ছালাম,মোঃ আশফাকুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

অভিযান পরিচালনার বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফকর উদ্দিন চৌধুরী বলেন, যানবাহনে অতিমাত্রায় হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারনে সাধারন পথচারী থেকে শুরু করে স্কুল,কলেজ,ও হাসপাল ও বাসস্থানে মুমূর্ষু রোগিদের বেশ অসুবিধায় পড়তে হয়,শ্রবন শক্তির ক্ষতি করে।এছাড়াও অতিমাত্রায় শব্দদূষণ মানুষের হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলে শারীরিক ক্ষতি করে। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর ধারা ৮ অনুষারে ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।জনস্বার্থের কথা বিবেচনা করে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরণের অভিযান আগামীতেও পরিচালনা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...