রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবে দু’দিনব্যাপী বই উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাংবাদিকদের পেশাগত দক্ষতার পাশাপাশি লেখক-সাংবাদিকদের উৎসাহিত করতে চট্টগ্রাম প্রেস ক্লাবের দু’দিনব্যাপী বই উৎসব শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ফিতা কেটে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

উদ্বোধনী বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের সপক্ষের একটি প্রতিষ্ঠান। এখানকার ৫২ জন সদস্যের প্রায় কয়েকশত প্রকাশিত বই এখানে স্থান পেয়েছে। ইতোমধ্যে প্রেস ক্লাবের বেশ কয়েকজন সদস্য একুশে পদক, বাংলাএকাডেমি পুরস্কার, সিটি কর্পোরেশন পুরস্কারসহ নানা জাতীয় ও স্থানীয় পর্যায়ে পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁদের সবাইকে তিনি অভিনন্দন জানান।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস আরো বলেন, প্রেস ক্লাবের সদস্য যাদের পা-ুলিপি রয়েছে, কিন্তু নানা কারণে বই আকারে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তাঁরা বই প্রকাশের উদ্যোগ নিলে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা করা হবে।

গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরীর সঞ্চালনায় বই উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক-বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি-সাংবাদিক রাশেদ রউফ এবং প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, প্রবীণ সদস্য জাহিদুল করিম কচি, সুলতান আহমদ আশরাফী, মাহবুব উর রহমান, দেব প্রসাদ দাস, একেএম কামরুল ইসলাম চৌধুরী, সাইফুদ্দিন মো. খালেদ, তাপস বড়ুয়া রুমু, প্রদীপ নন্দী, বিশ্বজিৎ বড়ুয়া, কুতুব উদ্দিন চৌধুরী, বিপুল বড়ুয়া, আসিফ সিরাজ, সিরাজুল করিম মানিক, রিয়াজ হায়দার চৌধুরী, কামরুল হাসান বাদল, হাফিজ রশীদ খান, অমিত বড়ুয়া, সুমন গোস্বামী, মো. ফরিদ উদ্দিন, আল রাহমান, সাইদুল আজাদ, আবসার মাহফুজ, মিহরাজ রায়হান, ফারুক তাহের , মো. মোরশেদুল আলম তালুকদার, মো. এমদাদুল হক, শরীফুল হক চৌধুরী, হেলাল উদ্দিন সিকদার, মো. রাশেদ, রনি দে ’সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...