মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসার দপ্তরীকে হত্যার দায়ে দুই শিক্ষার্থী আটক: রক্তমাখা দা উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার দপ্তরি হাফেজ দিদারুল আলমকে দা দিয়ে কুপিয়ে  হত্যার ১২ ঘণ্টার ব্যবধানে একই মাদরাসার ৬ষ্ট শ্রেণির ছাত্র হাফেজ ছৈয়দুল আমিনকে(১৮) আটক করেছে পুলিশ।

এ ছাড়াও একই মাদ্রাসার একই এলাকার অষ্টম শ্রেণি পড়ুয়া তানভিরুল ইসলাম আকাশকে জিজ্ঞাসা করার জন্য আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছৈয়দুল আমিন খুনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা।

বুধবার রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ আটক ছৈয়দুল আমিনকে সঙ্গে নিয়ে আমতলীমাঠ ঘটনাস্থল খানাকা মসজিদের পুকুরের পশ্চিম পাশের ধান ক্ষেত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থনীয়রা জানান, আটক ছৈয়দুল আমিন ও নিহত দিদারের মধ্যে গত সোমবার ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীর বিষয়ে তর্কাতর্কি হয়।

আরো পড়ুন:

নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসা দপ্তরি খুন

ছৈয়দুল আমিন ওই ছাত্রীর সঙ্গে ক্লাস রুমে একান্তে কথা বলার সময় দপ্তরী দিদার দেখে ফেলে। দিদার এই বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানালে ওইদিন মাদরাসায় বৈঠকে বসে শিক্ষকরা। ঘটনার একদিন পর মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দিদার আলমকে গলায় কুপিয়ে হত্যা করা হয়।

নিহত দিদার আলমের চার বছরের মেয়ে ও আড়াই বছরের একটি ছেলে সন্তান আছে বলে জানা যায়।

মাদরাসায় বৈঠকের সূত্র ধরে পুলিশ বুধবার সরেজমিন তদন্ত করে প্রকৃত আসামীকে আটক করতে সক্ষম হন। ঘটনার কথা স্বীকার করে মামলার আয়ু এসআই ধিমান বড়ুয়া বলেন তাদের দুজনকে থানায় আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। খুন হওয়া দিদারুলের পরিবার তাদের দুজনকে আসামি করে মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

এলাকাবাসী জানান, পুলিশ খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রাত দুইটায় লাশ উদ্ধার করে। ৯ নভেম্বর সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং বুধবার ৯ নভেম্বর সকাল সাড়ে দশটায় ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।

নিহতের স্ত্রী খালেদাবেগম জানান, তার স্বামী দিদারুল মাগরিবের আগে বাচ্চাদের জন্য নাস্তা আনবে বলে বাড়ি থেকে দোকানে যায় এবং এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে বলে দাবি করেন।

এদিকে স্থানীয়দের কয়েকজন জানান, দিদারুল একজন হাফেজ হলেও দুই বছর আগে মাসিক ২০০০ টাকা বেতনে দপ্তরে চাকরি নেন এবং সরকারিভাবে দপ্তরি নিয়োগের প্রক্রিয়া শুরু হলে সেখানে সে আবেদনও করেন আর তারা প্রতিদ্বন্দ্বী তিনজন।

চাকঢালা মহিউ সুন্নাহ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. জাহাঙ্গীর আলম জানান,দুই ছাত্রদের সমস্যার বিষয়টি মাদ্রাসা সমাধান হয়েছে আর দিদারুল আলম একজন শান্ত ও ভদ্র ছেলে। সে মাদ্রাসায় যোগদানের পর থেকে সকলের সাথে মিলেমিশে কাজ করে আসছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, আটক ছৈয়দুল আমিনকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি রক্তমাখা দা উদ্ধার করে। নারী সংক্রান্ত বিষয়ে এই হত্যাকান্ড অনেকটা নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...