মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় অনৈতিক বৈদ্যালি করতে বারণ করায় শিশু হত্যা: অভিযুক্ত খালা গ্রেপ্তার 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে উদ্ধার শিশু হত্যার রহস্য উদঘাটন হয়েছে। বেড়াতে আসা ছোট বোনকে অল্প বয়সে অনৈতিক কাজ তাবিজ-কবচ, ঝাঁড়-পোড়সহ বৈদ্যালি করতে বারণ করে বড় বোন। এতে ক্ষুব্দ হয়ে আপন ভাগিনা আড়াই মাস বয়সী মোহাম্মদ আনাছকে নদীতে ফেলে হত্যা করেছে তরুণী খালা। এই চাঞ্চল্যকর তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেই স্বীকার করেছে আঁখি রহমান (১৮)।

উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুরের হোসাইন আলী ও তার স্ত্রী সাকিলা বেগম বলেন, বিএমচর ইউনিয়নের ছৈনারমার ঘোনার ছৈয়দ আকবরের মেয়ে সাকিলার ছোট বোন আঁখি রহমান বেড়াতে আসে ৫ নভেম্বর। সুরাজপুরে বেড়াতে আসার পর থেকে বড় বোনের শ্বশুর বাড়ির একটি রুমে জ্বীনের অজুহাতে ঝাড়-পোড় শুরু করে। অল্প বয়সে এমন অনৈতিক কাজ করতে বারণ করে বড় বোন সাকিলা ও দুলাভাই হোসাইন আলী। এতে রাগ ও ক্ষুব্দ হয়ে উঠে অষ্টাদশী তরুণী আঁখি। সেই রাগের বহিঃপ্রকাশ ঘটায় বুধবার (৯ নভেম্বর) ভোরে ভাগিনা শিশু আনাছকে মুখে কাপড় চাপা দিয়ে মাতামুহুরী নদীতে ফেলে দিয়ে।

আরো পড়ুন: 

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে কান্নারত আড়াই মাস বয়সী সন্তানকে দুধ খাইয়ে ঘুম পাড়ায় মা সাকিলা। এরপর দুই রুমের ঘরের একরুমে হোসাইন আলী ও আরেক রুমে আড়াই মাসের সন্তান আনাছ,শিশু মেয়ে মরিয়ম জন্নাত (৪), বেড়াতে আসা ছোট বোন আঁখি ও ননদ খতিজা বেগমকে নিয়ে ঘুমিয়ে পড়ে সাকিলা। বুধবার ভোর ৫ টার দিকে ঘুম থেকে উঠে শিশু সন্তানকে পাশে না দেখে সবাইকে ঘুম থেকে ডেকে দেয় সাকিলা। সবাই খোঁজাখুঁজি করেও পায়নি। তাদের কান্না-কাটি ও হৈ-হুল্লোড়ে প্রতিবেশিরাও কি হয়েছে দেখতে আসে। ওইসময় আঁখির পরনের থ্রি-পিসে কাঁদা দেখে সন্দেহ হলে তাকে সবাই জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে সে আনাছকে মাতামুহুরী নদীতে ফেলে দেয়ার কথা স্বীকার করে।

পরে পুলিশের কাছে এবং বৃহস্পতিবার আদালতে অভিন্ন স্বীকারোক্তি দেয় বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী।

এদিকে বৃহস্পতিবার ভোরে হোসাইন আলী বাদী হয়ে দায়ের করা এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করা হয়েছে বলেও জানান ওসি। বৃহস্পতিবার দুপুরে একমাত্র আসামী আঁখি রহমানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি চন্দন কুমার চক্রবর্তী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...