শনিবার, ১৬ মে ২০২৬

কক্সবাজারে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার লাইট হাউজস্থ ‘ঢাকার বাড়ি’ নামে একটি কটেজে এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। মৃত্যুর বিষয় নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে সবর্ত্রে।

বুধবার (৯ নভেম্বর) বিকাল ৫ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে- বুধবার বিকালে ৫ টার দিকে ঢাকার বাড়ি কটেজ থেকে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে বের করেন কয়েকজন ব্যক্তি। ওই ব্যক্তিকে বের করে একটি সিএনজি টেক্সীতে তুলে হাসপাতালের দিকে নিয়ে যায়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন- বিকালে ৫ টা ২০ মিনিটের দিকে এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ঢাকার বাড়ি নামে একটি হোটেল থেকে তাকে আনা হয়েছে বলে তার এক স্বজন জানান। তবে ওই স্বজনও কৌশলে পালিয়ে যায়। তবে ওই ব্যক্তির শরীরে কোন ধরণের আঘাত দেখা যায়নি। এছাড়া মৃত্যুর কারণও নিশ্চিত বলা যাচ্ছে না। মৃতদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে- নিহত ওই ব্যক্তির নাম বুলু রুদ্র (৪৫)। তিনি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মৃত সুদর্শন রুদ্রের ছেলে। তার সাথে ছিল দুলাল রুদ্র নামে একব্যক্তি।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন- কটেজে একব্যক্তি অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা গেছে বলে শুনেছি। তবে অন্য কোন কারণ আছে কিনা জানি না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে কটেজে ওই ব্যক্তি মারা যাওয়ার পরপরেই ভাড়াটিয়া ও ম্যানেজারসহ সংশ্লিষ্টরা সবাই আত্মগোপনে চলে যায়।

স্থানীয়রা জানান- কটেজ জোনের ‘ঢাকার বাড়ি’ কটেজটি পতিতাদের আড্ডা হিসেবে পরিচিত। সেখানে নিয়মিত যৌন কর্মীদের বিচরণ। প্রতিনিয়ত সেখানে খদ্দরের যাতায়ত। কটেজটির মালিক রেজাউল করিম রাজু নামে এক ব্যক্তির। তার কাছ থেকে ভাড়া নিয়ে কটেজ পরিচালনা করেন আব্বাস, লোকমান, বাবুল ও বশর। তারা নিয়মিত সেখানে পতিতা ব্যবসা চালান। এমনকি তাদের চারজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলাও রয়েছে। জেলও কেটেছে বহুবার। তারপরও তারা ঢাকার বাড়ি কটেজ ভাড়া নিয়ে চালিয়ে যাচ্ছে অবৈধ কর্মকান্ড।

এ বিষয়ে কটেজ মালিক রেজাউল করিম বলেন- আব্বাসের সাথে কটেজ বিক্রির বিষয়ে আমার বায়না হয়েছে। ঘটনার বিষয়ে ওনিই ভালো বলতে পারবেন।

আব্বাস বলেন- কটেজটি আমি লোকমানকে উপভাড়া দিয়েছিলাম। হয়ত লোকমানসহ কয়েকজনে মিলে কটেজটি পরিচালনা করছে কয়েকমাস ধরে।

লোকমানের মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বশর এই ঢাকার বাড়ি কটেজে জড়িত নন বলে দাবী করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...