চট্টগ্রাম মহানগরীর রহমতগঞ্জে নির্মাণাধীন ভবনের নিচতলায় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে একজন আহত হয়েছেন। কয়েকটি গাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুসুম কুমারী স্কুলের সামনের একটি ভবনের গ্যারেজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কয়েকটি গাড়ি ও একজন আহত হয়েছেন। আহত শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় দেবাশীষ দস্তিদার বলেন, বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ পাশের নির্মাণাধীন ভবন থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনি।
সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন দিই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
