মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯৬

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হলো।

এদিকে একই সময়ে নতুন করে ৭৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৪৪।

বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২ নভেম্বর দেশে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৯৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫৯ জন ও ঢাকার বাইরে ৩৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৫ হাজার ৫৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ২৬৭ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

আরও পড়ুন

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া উপস্থাপন করেন। আরাফা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে চেনা, জানা। এটি তওবা করার দিবস, ক্ষমা...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোরবানির...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...