মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাটহাজারীতে লাশ উদ্ধার

বাবলু দাশ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারীতে মাহমুদ উল্লাহ (২৮) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে হাটহাজারী- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চারিয়া পল্লীবিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার মির্জাপুর ইউপি ৯নং ওয়ার্ড ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মৃত মো. শফি পুত্র।

ঘটনার খবর পেয়ে হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন, ওসি রুহুল আমিন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের বড়ভাই মো. শহিদুল্লাহ বলেন, পরশু সোমবার রাত নয়টায় মাহমুদ উল্লাহকে এলাকার ফোরকানের ছেলে মো. আরমান ডেকে নিয়ে যায়। পরে আর সে ফিরে আসেনি। এদিকে আজ বুধবার সকালে মাহমুদ উল্লাহর লাশ পাওয়া যায়। সে বিবাহিত। তার দুইটি পুত্র সন্তান রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মুছা বিএসসি বলেন, গত দুইদিন আগে মাহমুদ উল্লাহকে এলাকার মো. আরমান বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে ঘরে না আসায় পরিবারের লোকজন তাকে অনেক খুঁজাখুঁজি করে। পরে বুধবার তাঁর লাশ পাওয়া যায়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, চারিয়া এলাকা থেকে মাহমুদ উল্লাহ নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...