সোমবার, ৩ আগস্ট ২০২৬

যশোর সীমান্তে এক কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নিউজ ডেস্ক

যশোরের চৌগাছার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় আনুমানিক ৯৬ লাখ ১০ হাজার টাকা মূল্যের এক কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ আতিয়ার রহমান (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

মঙ্গলবার ৮ নভেম্বর ২২ ইং সন্ধ্যায় যশোরের চৌগাছার মাসিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, মঙ্গলবার সন্ধ্যায় যশোরের মাসিলা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মাসিলা বিওপিতে কর্মরত নায়েক রোকন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসময় বিজিবি সদস্যরা মাসিলা সীমান্তের মেইন পিলার নম্বর ৩৯ থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতর লক্ষ্মীপুর মাঠে একজন ব্যক্তিকে কৃষক বেশে ঘাস কাটতে দেখতে পান। পরবর্তীতে তার চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক পরবর্তীতে তল্লাশী করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় মোট এক কেজি ২০০ গ্রাম ওজনের পাঁচটি ছোট ও একটি বড় আকারের স্বর্ণের বার সহ আতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।

আটক আতিয়ার রহমান (৫০) চৌগাছা উপজেলার গদাধরপুর গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...