বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে চার বেকারীকে জরিমানা

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, প্রক্রিয়াজাত ও লেভেল বিহীন খাদ্য বাজারজাত করায় ৪ বেকারিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ৮ নভেম্বর ২২ ইং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার জলদি, মিয়াবাজার, টাইম বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত, প্রক্রিয়াজাতকরণ, লেভেল বিহীন খাদ্য পণ্য বাজারজাতকরণ, খাদ্যদ্রব্যে মানবদেহের জন্য ক্ষতিকারক অ্যামোনিয়া ও অপরিশোধিত আয়োডিন বিহীন লবণ উচ্চ মাত্রায় ব্যবহারের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় জলদির আল্লাহর দান বেকারিকে ২০ হাজার টাকা, মিয়া বাজারের মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা ও একতা বেকারিকে ২০ হাজার টাকা, টাইম বাজারের আমানত বেকারিকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...