মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসা দপ্তরি খুন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দিদার আলম (২৮) নামে এক মাদ্রাসা দপ্তরিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত  দিদার আলম চাকঢালা এলাকার মহিউসুন্নাহ দাখিল মাদ্রাসায় দপ্তর হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার(৮ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে উপজেলার চাক ঢালা এলাকার আমতলী মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর লাশ উদ্ধারে ওই এলাকায় যায় পুলিশ ।

বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন,  কি কারনে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এ ঘটনার সাথে কোন জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন,  দিদার আলম রাত পৌনে আটটার দিকে মাদ্রাসার কাজ সেরে বাড়ি যাওয়ার পথে সেখানে একদল দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে করে হত্যা করে।স্থানীয়রা তাকে দেখতে পেয়ে জন প্রতিনিধি ও পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম জানান, মাদ্রাসার দপ্তরিকে কি কারনে দুর্বৃত্তরা হত্যা করেছে তা এখনো বুঝা যাচ্ছে না। তবে পুলিশকে খবর দেওয়ার পর লাশ উদ্ধারে সেখানে পুলিশ এসেছে বলে তিনি জানিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত পরিদর্শক মোঃ শাহজাহান জানান,লাশ উদ্ধার করলেও তাকে কেন,কারা খুন করেছে তার ক্লু তৎক্ষনাৎ বের হয়নি সম্ভব হয় নি। তবে বের হবেই। খুনিদের ছাড় নেই।খুব দ্রুত খুনিদের গ্রেফতার করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...