মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

“নদীর জমিতেই কর্ণফুলী ড্রাই ডগ অবস্থিত”- ড. মনজুর আহমেদ চৌধুরী

নদীর জমির মধ্যে কন্টেনার টার্মিনাল হতে পারে না ।ডিসি, এসি ল্যান্ডসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব নদীর জমি রক্ষা করা ।

মোহাম্মদ রিয়াদ হোসেন :

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী (সরকারের সচিব) বলেন,বালুচর হচ্ছে নদীর জমি। আর নদী, খাল, বিল এসব গণঅধিকার সম্পত্তি। তাই নদীর জমি বিক্রি বা কাউকে লিস দেওয়া যায় না। আর সরেজমিনে এসে এটা প্রতিয়মান হয় যে, কর্ণফুলী ড্রাই ডক নদীর জায়গায় অবস্থিত। আর নদীর জায়গা কোনো বাণিজ্যিক বা ব্যক্তিগত কাজেও ব্যবহার করা যায় না। এটা ১নং খাস খতিয়ানে লিপিবদ্ধ করা আছে৷ সুতরাং কর্ণফুলি ড্রাই ডককে এই জায়গা কারা দিলো কিভাবে দিলো তাদের আধৌ দেওয়ার সুযোগ আছে কি-না বিষয়টি তদারকি করে দেখা হবে।

এসময় নদীর বালুচরে গাছ কেঁটে ফেলার বিষয়ে তিনি বলেন, বালুচরে বেড়ে ওঠা গাছও কেউ কাটতে পারে না এবং বন বিভাগও এটা কাটার অনুমতি দিতে পারে না।

মঙ্গলবার সকাল ১০টায় কর্ণফুলী নদীর জলাধারের দখল, দূষণ, নাব্যতা স্থানীয় নদীসংশ্লিষ্ট প্রশাসনের সাথে সরেজমিন পরিদর্শন ও কাগজপত্রাদি যাচাই-বাছাই শেষে তিনি এসব কথা বলেন।

আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও স্হানীয় বাসিন্দা আনোয়ার হোসেন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, বদলপুরা মৌজার ২৩৮ দাগটির শ্রেনী নদী হচ্ছে নদী এ দাগে জমির পরিমান ১২.৫০ একর জমি রয়েছে। তারমধ্যে ভেজা অধিগ্রহন করে কর্ণফুলী ড্রাইডককে লিস দিয়েছে ১১.০৬ একর, কেইপিজেড কে দেওয়া হয়েছে ১.৩৪ একর। ভেজা সব মিলিয়ে কর্ণফুলি ড্রাইডককে

২০.৯৮ একর জমি লিজ দিলেও ড্রাইডক অন্যান্য দাগে আরো ৯ একরের বেশি দখলে নেওয়ার চেষ্ঠা করছে। আর বর্তমানে বনবিভাগ অনিয়মের আশ্রয় নিয়ে অর্ধ কোটি টাকার বেশি মূল্যের গাছ কেঁটে ফেলেছে । রাতারাতি শতশত গাছ নিমিশেই কর্তন করা হয়েছে। যা এলাকার পরিবেশ হুমকিতে পড়বে বলে আমরা মনে করি।

এসময় সরেজমিনে উপস্থিত থেকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, গাছ কেঁটে ফেলার জায়গাটা আমরা বেজাকে লিস দিয়েছি তাঁরা আমাদের না জানিয়ে অন্য একটি তৃতীয় পক্ষের সাথে চুক্তি করে বন বিভাগ থেকে অনুমতি নিয়ে গাছগুলো কর্তন করে ফেলছে। আসলে এই বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। এবিষয়ে বেজার সাথে কথা বলে প্রদক্ষেপ নেওয়া হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেনসহ কর্ণফুলী ড্রাই ডক এবং নদী রক্ষা কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, রোববার (০৬ নভেম্বর) সকাল থেকে আনোয়ারা উপজেলায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির পাশে কর্ণফুলী নদীর চরে ঘেঁষে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ম্যানগ্রোভ বাগান স্কেভেটর দিয়ে ড্রাই ডক কর্তৃপক্ষ কেঁটে ফেলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...