মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক

ক্রীড়া প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বিশ্বকাপের দিন গণনা শুরু হয়ে গেছে। আর মাত্র ১১ দিন পরেই মাঠে গড়াবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই প্রতিযোগিতা।

এজন্য গোটা বিশ্ব থেকে সমর্থকরাও নিজেদের প্রস্তুত করছেন। এরই মধ্যে কেউ কেউ কাতারে পা রেখেছেন, আবার অনেকে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগেই আর্জেন্টাইন সমর্থকদের জন্য দুঃসংবাদ দিয়েছে কাতারের বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে না পারা ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করেছে কাতার, যাদের বিশ্বকাপের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বুয়েনস এইরেস শহরের সরকার প্রশাসন এই তালিকার কথা জানায়। এর বিচার ও নিরাপত্তামন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সহিংস সমর্থকেরা এখানে এবং কাতারেও আছেন। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই আর তাই সহিংসরা (সমর্থক) স্টেডিয়ামের বাইরে থাকবে।

এদের নিষিদ্ধ করার কারণটিও ব্যাখ্যা করেছেন ডি’আলেসান্দ্রো। তিনি বলেন, ‘বারাস’ (সহিংস সমর্থক) সমর্থকগোষ্ঠীর সঙ্গে জড়িত ব্যক্তিরা এ তালিকায় আছেন, যারা হিংস্র কাজে যোগ দেন এবং ত্রাপিতোজের (অবৈধ ব্যবসা) সঙ্গে জড়িত। যেসব সন্তান (বিচ্ছেদ ঘটা মা–বাবার) নিজের খরচ মেটাতে পারেন না, তারাও আছেন এই তালিকায়।

কাতারে বিশ্বকাপ চলাকালে সমর্থকরা কড়া নিরাপত্তায় থাকবে। এজন্য বিভিন্ন দেশের পুলিশ থেকে শুরু করে সামরিক বাহিনী কাতারের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে কাজ করবে।

এদিকে গত জুন মাসে কাতার দূতাবাসের সঙ্গে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি চুক্তি সই করে। যেন বিশ্বকাপে আর্জেন্টিনার সহিংস সমর্থকরা স্টেডিয়ামে ঢুকতে না পারেন।

ডি’আলেসান্দ্রো আরও জানিয়েছেন, কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢোকা থেকে যে ৬ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হয়েছে, তাদের মধ্যে প্রায় ৩ হাজার সমর্থক ‘বারাব্রাভাস’ সমর্থকগোষ্ঠীর সদস্য।

সহিংস আচরণের কারণে তাদের স্থানীয় ফুটবল ম্যাচ দেখাও নিষিদ্ধ। ‘বারাব্রাভাস’ আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের এবারের আসর শুরু হবে ২০ নভেম্বর। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...