শনিবার, ১৬ মে ২০২৬

অলংকার মোড়ে র‌্যাবের ওপর হামলা, ৫ মাদক বিক্রেতার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রামের অলংকার মোড় এলাকায় মাদকবিরোধী অভিযানে র‌্যাব-৭ এর সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের আদালত এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- মিজানুর রহমান, ইমরুল চৌধুরী ইমন, আজাদ মিয়া, ফয়জুল ইসলাম মাসুদ ও বেলায়েত হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের একটি দল টহল ডিউটি পালন করেছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকায় মাদক কেনাবেচার সময় অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি দেখে পালানোর সময় তারা মিজানুরকে গ্রেফতার করেন। এ সময় মিজানুর রহমানের পকেট থেকে ১০৬টি ইয়াবা উদ্ধার করা হয়।
পালিয়ে যাওয়া বাকি চারজন ফিরে এসে মিজানুরকে ছিনিয়ে নিতে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে। র‌্যাব সদস্যরা মিজানুরকে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দেন।
স্থানীয় জনতার সহযোগিতায় বাকি চারজনকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামি ছিনতাইয়ের উদ্দেশ্যে আক্রমণ, ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রহমতউল্লাহ বাদী হয়ে নগরের পাহাড়তলী থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালতে এ মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

চট্টগ্রাম দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নিলু কান্তি দাশ বলেন, অলংকার মোড় এলাকায় মাদকবিরোধী অভিযানে র‌্যাব-৭ এর সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে মিজানুর রহমানকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বাকি চার আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। প্রত্যেককে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একই ঘটনায় মাদক আইনে দায়ের করা মামলা বিচারাধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম জেলা পর্বের প্রতিযোগিতায় জেলা সাঁতার দলের ম্যানেজার মনোনীত হয়েচেন সাবেক জাতীয় সাঁতারু মোঃ মাহবুবুর...