মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উদ্বোধন হলো কালারপোল সেতু

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো কালারপোল সেতু। সোমবার সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশ ব্যাপী শত সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এর মধ্যে চট্টগ্রামে দুইটি উল্লেখযোগ্য সেতু হলো, কালারপোল সেতু ও বরকল সেতু।

সেতু উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় কালারপোল সেতু প্রাঙ্গনে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজিত সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন প্রধানমন্ত্রী।

এসড়ক ও জনপথ অধিদপ্তর মইজ্জারটেক বোয়ালখালী- কানুনগোপাড়া উদরবন্যা জেলা মহাসড়কের (জেড-১০৬৫) ২য় কিঃমিঃ এ মুরালীখালের উপর কালারপোল সেতু নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের আওতায় ২৪.৭৩ কোটি টাকা ব্যয়ে ১৮০.৩৭৩ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়েছে।

পূর্বের বেইলী সেতুটি জরাজীর্ণ অবস্থায় ছিল; যা ২৫ বছরের পুরানো। তাই যোগাযোগ ব্যবস্থা সচল রাখার স্বার্থে সেতুটি নির্মাণ করা জরুরী হয়ে পড়ে।

উক্ত সড়কে শিকলবাহা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ওয়েস্টার্ণ মেরিন শীপ ইয়ার্ড সহ আরো প্রায় অর্ধশত গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

সেতুটির পূর্বাংশ কালুরঘাট-মনসাটেক জাতীয় মহাসড়ক (এন-১০৭) হয়ে কক্সবাজার এর সঙ্গে সংযোগ সাধন করবে এবং পশ্চিমাংশ মইজ্জারটেক জাতীয় মহাসড়ক (এন-১) হয়ে চট্টগ্রাম শহরের।

সাথে সংযুক্ত হওয়ায় এটি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ইতিবাচক অবদান রাখবে। উক্ত প্রকল্পের আওতায় বর্ণিত সেতুটি নির্মাণ করায় মইজ্জারটেক বোয়ালখালী- কানুনগোপাড়া উদরবন্যা জেলা মহাসড়কে (জেড-১০৬৫) যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। একই সাথে যাতায়াতের সময় ও অর্থ সাশ্রয় হবে।

প্রকল্পটি দক্ষিণ চট্টগ্রামের সন্নিহিত এলাকার দূর্ঘটনা হ্রাস ও যানজট নিরসনকল্পে ও নিরবিচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা করবে।

প্রকল্পটি বাস্তবায়নের ফলে উক্ত এলাকার জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি বর্তমান সরকারের গৃহীত উন্নয়নের ধারাবাহিকতায় যোগ হবে। সফলতার আরও একটি নতুন মাত্রা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...