শনিবার, ১৬ মে ২০২৬

চকরিয়ায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, হাটহাজারিতে দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ার বদরখালী বাজারে ছুরিকাঘাতে অটোরিকশা চালক আজমকে কুপিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামিকে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে হাটহাজারীর চিকনদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই ভাই হলেন— কক্সবাজারের চকরিয়ার নাপিতখালী পাড়া এলাকার মো. ইসহাকের ছেলে ইয়াছিন আরাফাত (২২) ও মো. কাজল (২৪)।

র‌্যাব জানায়, নিহত রাসেল আজম বাহাদুর (৩০) কক্সবাজার জেলার চকরিয়া এলাকার একজন সিএনজি চালক ছিলেন। গত ১৩ অক্টোবর স্থানীয় বদরখালী কলেজপাড়া এলাকার যুবক মো. ইয়াছিন (২০) তার মাকে নিয়ে রাসেলের সিএনজি চালিত অটোরিকশায় চড়ে বদরখালী বাজারে যান। ইয়াছিনের বাবা মোহাম্মদ ইসহাকের বদরখালী বাজারে খাবার হোটেল রয়েছে। বদরখালী বাজারে পৌঁছার পর অটোরিকশা চালক রাসেলের সঙ্গে ভাড়া নিয়ে ইয়াছিন ও তার মা আছিয়ার ভাড়া নিয়ে বিবাদ সৃষ্টি হয়। পরবর্তীতে ভাড়া মিটিয়ে দেওয়ার পর ওই অটোরিকশা চালক ইয়াছিনের বাবার হোটেলে গিয়ে খাবার খাওয়ার জন্য যান। সেখানে ইয়াছিন আগের বিষয় নিয়ে আবার তর্কাতর্কি শুরু হয় ওই চালকের সঙ্গে। তর্কের এক পর্যায়ে ইয়াছিন দোকান থেকে ছুরি নিয়ে রাসেলের বুকে আঘাত করেন। এ সময় ইয়াসিনের সহযোগী কাজল এবং অন্যান্য আসামিরাও রাসেলকে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত ও রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা রাসেলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৬ অক্টোবর এ ঘটনায় চালক রাসেলের বাবা বাদী হয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামি ইয়াছিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

তবে মামলার এজাহারনামীয় আসামি মো. ইসহাককে (৫০) গ্রেপ্তার করে পুলিশ। বাকী পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায় র‌্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি ইয়াছিন ও কাজলের অবস্থান জানতে পারে। গতকাল শনিবার দুপুরের দিকে চট্টগ্রাম জেলার হাটহাজারীর চিকনদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে আসামি ইয়াছিন ও মো. কাজলকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হলেও দুইভাই চট্টগ্রামে আত্মগোপন করে। পরে তাদের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তারা অটোরিকশা চালক রাসেলকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করার দায় স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...