মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চট্টগ্রামে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

চট্টগ্রাম নিউজ ডটকম:

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিতে হয়।শনিবার (৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মত চট্টগ্রামেও আলোচনা সভা, শোভাযাত্রা, পুরস্কার বিতরণ, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

চন্দনাইশ: দিবসটি উপলক্ষে সকালে উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সমবায় পতাকা উত্তোলন ও র‍্যালির মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগ এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী,বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহীম।স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিবুল্লাহ। আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এ সময় অন্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাজা আজমীর অটো বিক্সা মালিক সমিতির সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,কাজী সাইফুল ইসলাম জীবন,ইউসুফ আলী বাবুল,ওয়াসিম উদ্দিন প্রমুখ। এসময় অতিথিরা বলেন, সমবায়ের মাধ্যমে কৃষি ক্ষেত্রে উন্নয়ন বিল্পব করা সম্ভব। যদি কৃষি ক্ষেত্রে সমবায়ের ভূমিকা রাখতে পারে তাহলে বঙ্গবন্ধুর সুজলা সুফলা,শস্যের শ্যামলা সোনার বাংলা গঠন করা সম্ভব হবে। তার জন্য জনগণকে সমবায়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

কাপ্তাই: দেশের অন্যান্য স্থানের মতো শনিবার রাঙামাটির কাপ্তাই পালিত হলো ৫১ তম জাতীয় সমবায় দিবস। কাপ্তাই উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম।

বান্দরবান: দিবসটি উপলক্ষে আজ ৫ নভেম্বর শনিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুন সারকী টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয় । পরে বান্দরবান সমবায় বিভাগের কনভেনার ফাতেমা পারুলের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা , । এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম,কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান বিমল কান্তি দাস , সমবায় ব্যাংকের উপসহকারী নিবন্ধক মোঃ জাবেদ মীরজাদা সহ আরো অনেকে।অনুষ্ঠানে অতিথিরা বলেন, গ্রামীণপর্যায়ে সকল মানুষের উন্নয়নের জন্য সমবায় ব্যাংক সর্বদা কাজ করে যাচ্ছে। যার জন্য প্রধানমন্ত্রী দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন আর সে প্রত্যয় নিয়ে তিনি প্রতিটা প্রান্তরে কাজ করে যাচ্ছে। তাই আজকের এই সমবায় দিবসে পার্বত্য বান্দরবানকে এগিয়ে নিয়ে যেতে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান । পরিশেষে ৩টি ঘূর্ণায়মান সমবায় সমিতির মাঝে ২ লক্ষ ৭৫ হাজার টাকার চেক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

রামগড়: খাগড়াছড়ির রামগড়ে সমবায় দিবসে ১ জনকে শ্রেষ্ঠ সমবায়ী ক্রেষ্ট, ৫ টি নতুন সমবায়ী সমিতিকে নিবন্ধন সনদ ও ৫ টি সমিতিকে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শনিবার(৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শোভাযাত্রা , জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র রফিকুল আলম কামাল,সাংবাদিক নিজাম উদ্দীন লাভলু, রামগড় ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সমবায়ী মুজিবুর রহমান, রামগড় ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক রাজু মারমা প্রমুখ।

আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম। উপজেলা সমবায় কর্মকর্তা জানান, উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী হন রামগড় ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক ও রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।নতুন নিবন্ধন সনদপ্রাপ্ত ৫ টি সমিতি হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সমবায় সমিতি লিমিটেড,বলিপাড়া আলোকিত যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড,রামগড় ট্রাক শ্রমিক কল্যান সমবায় সমিতি, থলিবাড়ি গাভী পালন সিআইজি (প্রাণি সম্পদ) সমিতি, পাকলাপাড়া গরুর রিষ্ট পুষ্টকরণ সমবায় সমিতি। সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় রামগড় ইজিবাইক সমবায় সমিতি, রামগড় মৃত্তিকা সংরক্ষণ সরকারি কর্মচারী সমবায় সমিতি,আল আমিন বহুমুখী সমবায় সমিতি, ট্রাক ও মিনি ট্রাক চালক সমবায় সমিতি, খাগড়াবিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদকহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

সীতাকুণ্ডে রসুলপুর গ্রামে শত বছরের পুরনো ড্রেনের বন্ধ করে দেয়ায় দুই হাজার পরিবার পানিবন্দী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের রসুলপুর গ্রামের...

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে পাঁচটি বসতঘর।মঙ্গলবার (২৬ মে) ভোর...

আরও পড়ুন

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।সোমবার (২৫ মে)...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি বলদ গরু এবং পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করেছে।২৬ মে...