মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জননেত্রী শেখ হাসিনার হাতেই এ দেশের মানুষ নিরাপদ: ভূমিমন্ত্রী

মোহাম্মদ রিয়াদ হোসেন :

বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সামনের নির্বাচন নিয়ে বলেন, আওয়ামিলীগ সরকার টানা তিনবার ক্ষমতা থাকার কারণে একটি মাইলফলক উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্যের পরিবর্তন কি ভাবে করেছে সবাই জানেন।

সুতরাং আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের ক্ষমতা নিরাপদ এবং জননেত্রী শেখ হাসিনার হাতেই এ দেশের মানুষ নিরাপদ ।

তিনি বলেন, গত দুই সংসদ নির্বাচনকে নিয়ে যারা প্রশ্ন তুলে তাদের কথায় তো সংবিধান ও নির্বাচন চলবে না। নির্বাচন চলবে সংবিধানের আলোকে। বিএনপির তত্ত্ববধায়ক সরকারের দাবি নিয়ে ভূমিমন্ত্রী বলেন, এটি সংবিধান সংকট তৈরী করবে। ৭১এর পরবর্তী সময়ে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসছে তারা দেশকে অস্থিতিশীল করেছে।

শনিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নবনির্মিত উপজেলা পরিষদ ভবন ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি পার্কসহ ৪৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী নিজের পিতার কথা স্মরণ করে বলেন, আমার পিতা একজন আদর্শিক আওয়ামিলীগ ছিলেন। এই জনপথের মাটি মানুষের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। আজকের এই উন্নয়ন এটি আওয়ামিলীগ সরকারের ধারাবাহিক কাজ।

জননেত্রীর সুদক্ষ নেতৃত্ব আজকে সারা বাংলাদেশে এরকম নান্দনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মিত হচ্ছে। বিএনপি আন্দোলনে নয় অরাজকতায় বিশ্বাসী। আর শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী।

আওয়ামিলীগ সরকারের ক্ষমতায়নে আজকের এই উন্নয়ন। যে উন্নয়ন বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করে দিতে সক্ষম হয়েছে। সুতারাং বিএনপির অরাজকতা সৃষ্টি করলে আওয়ামিলীগকে আন্দোলন শেখাতে হবে না। আওয়ামিলীগ জনগণকে সাথে নিয়ে বরাবরের মত সংবিধানের আলোকে নির্বাচন পরিচালনা করে ফের রাষ্ট্রে ক্ষমতায় আসবে।

শনিবার এসব প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহম্মেদ। উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোসলেম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম, মন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা সার্কেল এসপি হুমায়ুন কবির, উপজেলা আওয়ামিলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলার কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...