মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বান্দরবান দুই কেজি আফিমসহ ইউপি সদস্য আটক

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায়  গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে দুই কেজি আফিমসহ এক ইউপি সদস্যকে আটক করেছে ২ আর্মড পুলিশ। 

আটককৃত জন ত্রিপুরা (৩৫) ২নং রেমাক্রী ইউপির ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

বুধবার(৪ নভেম্বর )রাত সাড়ে নয়টার দিকে থানচি এলাকার মেঘবতি রিসোর্ট নিকটস্থ এক ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জনৈক ইন্দ ইমরো মিয়ার ভাড়াটির বাসা তল্লাশি করা হয়।এসময় আটককৃত জন ত্রিপুরা বাসা থেকে নীল রংঙ্গের পলিথিন মোড়ানো ০২ (দুই) কেজি মাদক দ্রব্য আফিম জব্দ করা হয় ।উদ্ধারকৃত আফিমের বাজার মূল্য আনুমানিক দুই কোটি  টাকা।

পুলিশ জানাই, জিজ্ঞাসাবাদে জব্দকৃত আফিম বিক্রয়ের উদ্দেশ্যে অন্য জায়গা থেকে সংগ্রহ করে খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয়ের জন্য রেখেছেন।

এবিষয়ে এপিবিএন বান্দরবানের ২ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক(এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান বলেন,দীর্ঘদিন ধরেই একটি চক্র এ মাদক পাচারে লিপ্ত থাকার তথ্যের ভিত্তিতে গোপনে অভিযান পরিচালনা করে এক জনকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণি ৬(গ) ধারায় নিয়মিত মামলা রুজু করার হয়।

পার্বত্য বান্দরবানে জেলায় সন্ত্রাস,মাদক পাচার,চোরাচালান,অবৈধ অস্ত্র সহ সকল কর্মকাণ্ড দমনে এই সংস্থাটির কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...