মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন মহিলা লীগ ও যুব মহিলা লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ২৬ নভেম্বর মহিলা লীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হবে আগামী ২৪ ডিসেম্বর।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেন। আওয়ামী লীগের এই নেতা জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নারী সংগঠনের সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। ২৬ নভেম্বর যুব মহিলা লীগ ও ৯ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। সংগঠনটির বর্তমান সভাপতি সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

প্রায় ১৪ বছর পর ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম কৃক সাধারণ সম্পাদক হন। দীর্ঘ সময়েও সংগঠনের সকল কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি তারা।

আলোচনা আছে- মহিলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনের মধ্য দিয়ে বিদায় নিতে পারেন বর্তমান সভাপতি সাফিয়া খাতুন। তার স্থলাভিষিক্ত হতে পারেন বর্তমান সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

২০০৪ সালের ৫ মার্চ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি হন নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক হন অপু উকিল। ২০১৭ সালের ১৭ মার্চ সংগঠনের দ্বিতীয় সম্মেলনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হন । ১৮ বছর ধরে তারা দুজনই এই সংগঠনের নেতৃত্ব নিয়ে যাচ্ছেন। তবু সকল কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি।

সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভাষ্য, যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সম্পর্ক ভালো না। সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা আলাদা আলাদা। তাদের কার্যক্রম ও মতামতও ভিন্ন ভিন্ন।

আগামী সম্মেলনের মাধ্যমে সরে যেতে পারেন সভাপতি নাজমা আক্তার। সভাপতি পদে আসতে পারেন বর্তমান সাধারণ সম্পাদক অপু উকিল। আর সহ-সভাপতি পদ থেকে অনেকেই আসতে চান সাধারণ সম্পাদক পদে।

জানা গেছে, আসন্ন সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির কেন্দ্রীয় প্রায় অর্ধেক পদেই পরিবর্তন আসতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...