চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, দুপুরের দিকে মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করি। চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে পার হওয়ার সময় তিনি কাটা পড়েন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
