রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

পর্যটক ভ্রমণে বান্দরবানে নিষেধাজ্ঞা বাড়ল

বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের চার উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করে গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সদরদপ্তরে বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকের নিরাপত্তা বিবেচনায় আলীকদম, থানচি, রুমা ও রোয়াংছড়িতে দেশি-বিদেশি পর্যটকের ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হলো।

এর আগে গত ১৭ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য এবং থানচি ও আলীকদম উপজেলায় ২৩-৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় সরকার। এরপর আরেকটি গণবিজ্ঞপ্তিতে ৪ নভেম্বর পর্যন্ত বান্দরবানের চার উপজেলায় পর্যটকের ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করা হয়। ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হতেই আজ দুপুরে ফের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...