সোমবার, ২৪ আগস্ট ২০২৬

১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

১০ ডিসেম্বরের মহাসমাবেশ ঘিরে বিএনপির হুঁশিয়ারি পাত্তাই দিচ্ছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

তিনি বলেন, আওয়ামী লীগের পতনের ধ্বনি নয়, ১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাড়াবাড়ি করছে, ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করবে বলে হুমকি দিচ্ছে। সরকারের পতন নয়, বরং আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের পতনধ্বনি শুনতে পাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ পালাবে না, প্রয়োজনে জেলে যাবে। কিন্তু বিএনপি পালাবারও পথ পাবে না।

কাদের বলেন, সামরিক আমলে সংবিধান বহুবার কচুকাটা হয়েছে। সেই সুযোগ আর নেই। আগামী নির্বাচনও হবে সংবিধান অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, বর্তমানে রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় ১০ ডিসেম্বর। সম্প্রতি বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছিলেন, ১০ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার কথায়। এরপর বিএনপির পক্ষ থেকেও এ বিষয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।

সবশেষ গত ২৯ অক্টোবর রংপুরের জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১০ ডিসেম্বরের পরে সরকার পতনের আন্দোলন করা হবে। তিনি বিএনপি নেতাকর্মীসহ দেশবাসীকে সরকার পতনের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। এ নিয়ে গত কয়েক দিন ধরে রাজনৈতি অঙ্গনে উত্তাপ বিরাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

আরও পড়ুন

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...