সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন থাকতে হবে: সেনাপ্রধান

চট্টগ্রাম নিউজ ডটকম

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, শান্তিরক্ষা অপারেশন সংক্রান্ত প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিসকিপিং ট্রেনিং সেন্টারের (আইএপিটিসি) ২৬তম বার্ষিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, আজকের সম্মেলনে শিক্ষাবিদ, গবেষক, বিশেষজ্ঞদের বিভিন্ন উপস্থাপনাগুলো অংশগ্রহণকারীদের দক্ষ করতে সহায়ক হবে।

তিনি বলেন, সদস্যের পারস্পরিক মতবিনিময়, জ্ঞানের সমন্বয় সাধন ও সমঝোতা বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রে এটি আরও বিস্তৃত করবে।

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় গাজীপুরের রাজেন্দ্রপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং সেন্টারে (বিপসট) আইএপিটিসি’র ২৬তম বার্ষিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশসহ ১৩টি দেশ থেকে আগত শান্তিরক্ষা প্রশিক্ষণের সঙ্গে জড়িত বিভিন্ন ইনস্টিটিউট প্রদর্শনীতে অংশ নেয়। শান্তিরক্ষায় বিভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনী ধারণা তুলে প্রদর্শনীতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং পুলিশের ব্যবহৃত আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি প্রদর্শিত হয়। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, জাতিসংঘের সামরিক উপদেষ্টা, সংসদ সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষদ, জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রধান ও প্রতিনিধি, আইএপিটিসির সদস্যভুক্ত ৫২টি দেশ থেকে আগত প্রায় ১৩৫ জন বিদেশি প্রতিনিধি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

আরও পড়ুন

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...