রবিবার, ৯ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা: ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

তিনি বলেন, এটা শুধু চার নেতা হত্যা ছিল না, সাথে গণতন্ত্র ও আওয়ামী লীগকে হত্যা করতে চেয়েছিল। মরেনি সেই জাতীয় চার বীর, যাঁরা নীতির সাথে বেঈমানি করেনি। তাঁরা চির অমর। তিনি বলেন, সত্য বড়ই নির্মম। কারাগারে যারা নিষ্ঠুরভাবে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল, কারাগারেই তাদের ফাঁসির দঁড়িতে ঝুলতে হয়েছে।

আজ বৃহস্পতিবার(৩ নভেম্বর) বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞে বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকান্ড ছিল একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এ হত্যাকান্ড বাংলাদেশকে অনেক পিঁচিয়ে দিয়েছিল। তিনি বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তাঁর ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে দেশ ও দলের সফল নেতৃত্ব দিয়েছেন জাতীয় চার নেতা। নেতা বা নেতার আদর্শের সাথে বেঈমানি করেনি এই চার জাতীর বীর।

তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসে জাতীয় চার নেতার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগ সভাপতি দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, এড: নাছির উদ্দিন, নাছির উদ্দিন, সৈয়দ নুরুল আবছার, সুরেশ দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী দীপিকা বড়–য়া, জান্নাত আরা মঞ্জু, খালেদা আক্তার চৌধুরী, জীবন আরা বেগম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাবেক ছাত্র নেতা রাশেদুল আরেফিন জিসান, শেখ মো: মহিউদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...