বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফটিকছড়ি পৌরসভা নির্বাচন 

কাল ইভিএমে ভোট গ্রহণ সকল প্রস্তুতি সম্পন্ন 

সিসি ক্যামেরায় মনিটরিং ব্যবস্থা 

দৌলত শওকত , ফটিকছড়ি

আগামীকাল ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফটিকছড়ি পৌরসভা নির্বাচন। উপজেলা সদর নিয়ে গঠিত এ পৌরসভা নির্বাচন তৃতীয় নির্বাচন এটি।

৩৬ হাজার ২৪৬ জন ভোটার বুধবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশেষ করে ইভিএমে ভোট গ্রহণ এবং কেন্দ্র গুলোতে সিটিটিভি ক্যামেরা স্থাপন করায় ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। গতকাল সোমবার ছিল প্রচারণার শেষ দিন।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন। তারা হলেন; আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. ইসমাঈল হোসেন (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী এএসএম মিনহাজুল ইসলাম জসিম (মোবাইল ফোন) ও স্বতন্ত্র প্রার্থী মো.কামাল পাশা চৌধুরী (নারিকেল গাছ)।

এছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও বাকী দুই সংরক্ষিতসহ সবকটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী হলেও মূলত লড়াই হবে নৌকা ও মোবাইলের মধ্যে। এমন আভাস মিলছে নির্বাচনী এলাকা ঘুরে।

জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ। ১৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণেও থাকছে সিসিটিভি। নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট দশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি সহ র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে কমিশন বদ্ধ পরিকর বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট এ কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...