চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আদনান শিকদার (২২) নামে এক দালালকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চমেকের জরুরি বিভাগ থেকে আটক তাকে আটক করা হয়।
আটক আদনান শিকদার নগরের পাচলাইশ এলাকার ইউসুফ শিকদারের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আটক ব্যক্তি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। বিশেষ করে হাসপাতালের সামনে অয়ন ফার্মেসীর দালাল হিসেবে কাজ করতো এই ব্যক্তি। স্লিপ প্রতি ১০০ টাকা করে পায় বলে আমাদের কাছে স্বীকার করেছে। আটক দালালকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
