চট্টগ্রামের হাটহাজারীতে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। এটির ওজন প্রায় ৯ কেজি।
রোববার (৩০ অক্টোবর) রাতে উপজেলার মাহমুদাবাদ ইউনিয়নের সিদ্দিক সওদাগরের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
সোমবার (৩১ অক্টোবর) সকালে সাপটি গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। সকালে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
