শনিবার, ৮ আগস্ট ২০২৬

শিশু ছাত্রী বর্ষার হত্যাকারী লক্ষন দাশের ফাঁসির দাবীতে এলাকাবাসির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রথম শ্রেণির ছাত্রী মারজানা হক বর্ষার (৭) হত্যাকারী লক্ষন দাশের ফাঁসির দাবীতে বিক্ষোভমিছিল ও মানববন্ধন করেছেন জামালখান ওয়ার্ডের সবস্তরের এলাকাবাসি ও সুশীল সমাজ। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা একথা বলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ২১ নং জামালখান ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. আইয়ুব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা পীরজাদা মো. মহরম হোসাইন, চট্টগ্রাম মহানগর জাতীয় পাটির নেতা মো. সেলিম উদ্দিন সেলিম, ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মাসুদ, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আমিন টুকু, মো. পারভেজ সাংবাদিক আমান বাদশা, সেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দীন, নিহত বর্ষার মা ঝর্না বেগম ও বড় বোন সালেহা আক্তার রুবি।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সমাজসেবক রতন ভট্টাচার্য, মো. আজিম উদ্দীন, নতুন প্রজন্ম ক্লাবের পক্ষে আব্দুল মোর্শেদ সুজন, রাশেদ শরীফ বাপ্পী, আবু বক্কর সিদ্দীক, মানবধিকার কর্মী শরীফ হোসাইন, এমইএস কলেজ ছাত্র মো. আরিফুল ইফতু, মোহাইমিনুল আবদীন, মো. মাহমুদ আহমেদ, মো. ইব্রাহিম খলিল, কায়েস ভূইয়া, সুদীপ্ত পারিয়াল জয়, মো. নাঈম হোসেন, মো. আরফাত হোসেন, মো. হাসনাত হোসেন সহ স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।

মানববন্ধনে জামালখাঁন দোকান মালিক সমিতির সভাপতি সুজন মল্লিক, সাধারন সম্পাদক মো. ইকবালের নেতৃত্বে মিছিল সহকারে ব্যসায়ীরা একআত্মা প্রকাশ করেন।

উল্লেখ্য, সোমবার (২৪ অক্টোবর) মারজানা হক বর্ষাকে ধর্ষণের পর মুখ ও নাক চেপে ধরে শ্বাসরোধে খুন করা হয়। পরে মরদেহ বস্তায় ঢুকিয়ে নালায় ফেলে দেয় খুনি পিশাচ লক্ষণ দাশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...