একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শুরু হতে যাচ্ছে।
এর আগে, বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হবে। ১০ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলতে পারে বলে জানা গেছে।
জানা গেছে, ২০তম অধিবেশনে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল-২০২২, বৈষম্য বিরোধী বিল, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল, বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল, সরকারি চাকরি (সংশোধন) বিল, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল এবং জাকাত তহবিল ব্যবস্থাপনা বিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।
