বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় সড়ক বিভাগ ও এলজিইডি’র রশি টানাটানি

নির্মাণের ৫ বছরেও অ্যাপ্রোচ সড়ক না হওয়ায় অকেজো ১৪ কোটি টাকার গাটিয়াডেঙ্গা ব্রীজ

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রশি টানাটানিতে নির্মাণ কাজ শেষ হওয়ার ৫ বছর চললেও অ্যাপ্রোচ সড়কের অভাবে অকেজো হয়ে পড়ে আছে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা ও আমিলাইষ ইউনিয়নের হিলমিলি অংশে ডলু নদীর উপর নির্মিত গাটিয়াডেঙ্গা ব্রীজটি। ব্রীজটি নির্মাণে প্রায় ১৪ কোটি টাকা ব্যয় হলেও উপকারভোগী ৫ ইউনিয়নের প্রায় ৩০হাজার লোক ব্রীজের কোন সুফল ভোগ করতে না পেরে অতীতের ন্যায় এখনও রয়ে গেছে চরম ভোগান্তিতে। 

দুই বিভাগের দ্বন্দ্বে সড়ক বিভাগ বলছেন, জায়গা যেহেতু এলজিইডি তারাই অ্যাপ্রোচ সড়ক করে দিবে।

অন্যদিকে, এলজিইডি বলছেন- সড়ক বিভাগের নির্মিত ব্রীজে এলজিইডি অ্যাপ্রোচ সড়ক করে দিবে, বিষয়টি হাস্যকর।

অপরদিকে, এলাকাবাসী বলছেন- বিভাগ আমরা বুঝিনা, অ্যাপ্রোচ। সড়ক তৈরী করে ব্রীজটিকে যাতায়াতের উপযোগী করে তোলাই তাদের প্রাণের দাবী।

সরেজমিন পরিদর্শনে এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, এক সময় নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা, কাঞ্চনা, আমিলাইষ, এওচিয়া ও পশ্চিম ঢেমশা ইউনিয়নের অধিকাংশ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ লোকদের দৈনন্দিন কাজ, কৃষির ফসলাদি ক্রয়-বিক্রয়ের জন্য ডলু নদী পার হওয়ার একমাত্র রাস্তা ছিল নির্মিত ব্রীজটির স্থান। নৌকায় ছিল যাতায়াতের একমাত্র বাহন। শুষ্ক মৌসুমে নৌকায় পারাপারে তেমন ঝুঁকি না থাকলেও বর্ষায় মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করত লোকজন। বিষয়টি উপলব্ধি করতে পেরে নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার বাসিন্দা ফ্লোরা লিমিটেডের সাবেক চেয়ারম্যান মরহুম মো. নুরুল ইসলাম (ইসলাম সাহেব) ও তৎকালীন আমিলাইষ ইউ.পি চেয়ারম্যান মো. সোলাইমান তৎকালীন যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নিকট তদবির করে বেইলি ব্রীজ নির্মাণের জন্য বরাদ্দ আনেন। পরবর্তীতে জামায়াত সাংসদ শাহজাহান চৌধুরী বেইলি ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২টি সম্পূর্ণ ও ২টি অসম্পূর্ণভাবে ৪টি পিলার নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থাকে ব্রীজের কাজ। পিলারগুলো পরে পানির তোড়ে প্রায় ক্ষয়ে যায়। পরবর্তীতে ঢালাই সেতু নির্মাণের জন্য বরাদ্দ হলে ২০১৬ সালের অক্টোবর মাসে স্থানীয় সাংসদ অধ্যাপক ড. আবু রেজা নদভী ব্রীজটির নির্মাণ কাজের উদ্বোধন করেন। চন্দনাইশ উপজেলার কাজলি-কাশেম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৭ সালের শেষের দিকে ব্রীজের নির্মাণ কাজ শেষ করেন। অন্যদিকে, ব্রীজটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হলেও শুধুমাত্র অ্যাপ্রোচ সড়কের অভাবে যাতায়াত নির্বিঘ্ন না হওয়ায় এখনও পর্যন্ত সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে অনেক ভোগান্তি সয়ে ব্রীজের উপর দিয়ে চলাচল করতে দেখা গেছে লোকজনকে।

ব্রীজ নির্মাণের পর জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অ্যাপ্রোচ সড়কের জন্য বিভিন্ন স্থানে ধর্ণা দিয়েও সফল হয়নি। এভাবেই পার হয়েছে প্রায় ৫ বছর। বর্তমানে সড়ক ও জনপদ এবং এলজিইডি উভয় বিভাগ একে অপরকে দোষারোপ করছেন অ্যাপ্রোচ সড়ক তৈরীর ক্ষেত্রে। দুই বিভাগের রশি টানাটানিতেই অ্যাপ্রোচ সড়ক তৈরি না হওয়ায় কপাল থেকে এখনও দুঃখ মুছেনি এলাকাবাসীর।

এ ব্যাপারে আমিলাইষ ইউনিয়ন পরিষদ (ইউ.পি) এর সাবেক চেয়ারম্যান মো. সোলাইমান বলেন, অনেক প্রত্যাশার পর ব্রীজটি নির্মাণ হয়েছে। এলজিইডি নাকি সড়ক বিভাগ কারা অ্যাপ্রোচ সড়ক তৈরী করবে সেটা এলাকাবাসীর দেখার বিষয় নয়। অতি শীঘ্রই যাতায়াতের সুবিধার জন্য অ্যাপ্রোচ সড়কটি খুবই জরুরী এবং এটি ৫ ইউনিয়নবাসীর প্রাণের দাবী।

এ ব্যাপারে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ ব্রীজটি তাদের বিভাগ নির্মাণের কথা স্বীকার করলেও অ্যাপ্রোচ সড়ক তৈরির কাজ তাদের নয় উল্লেখ করে বলেন, ২০০৩ সালে অ্যাপ্রোচ সড়কের জায়গাটি সড়ক বিভাগ এলজিইডি’কে হস্তান্তর করেছিলেন। রাস্তার মালিকানা যেহেতু তাদের (এলজিইডি), সেহেতু অ্যাপ্রোচ সড়কটি তারাই নির্মাণ করে দিবে।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বক্তব্যের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন বলেন, এ ব্রীজটির অ্যাপ্রোচ সড়ক যে জায়গায় হবে, সে জায়গার মালিক এলজিইডি নয়। এছাড়া সড়ক বিভাগের কাছ থেকে ভূমি অধিগ্রহনের জন্য কোন লিখিত প্রস্তাবও আমরা পায়নি। আর

ব্রীজতো নির্মাণ করেছে সড়ক ও জনপদ বিভাগ। এখানে এলজিইডি কেন অ্যাপ্রোচ সড়ক করে দিবে? নিয়ম অনুযায়ী যারাই ব্রীজ তৈরি করবে তারাই অ্যাপ্রোচ নির্মাণ করে দিবে। এখানে রোড’স এর দাবীটি হাস্যকর।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ- জোহরা বলেন,অ্যাপ্রোচ সড়কের জায়গাটি কার তা তাৎক্ষণিক বলতে পারছি না।তবে, বিষয়টি নিয়ে আমি এলজিইডি ও সড়ক বিভাগের সাথে আলাপ করে পরে জানাতে পারব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...